বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশস্থলে হামলা চালায় ছাত্রলীগ

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশস্থলে হামলা চালায় ছাত্রলীগ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) পূর্ব ঘোষিত সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সময় একদল লোক এসে মঞ্চ ভেঙে ফেলে এবং মঞ্চের সামনে থাকা চেয়ার ছুড়ে ফেলতে দেখা যায়। একই সঙ্গে সেখানে থাকা সাউন্ড বক্স ও মাইক ভাঙচুর করে। সেখানে ককটেলও বিস্ফোরণ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে হামলা করে। কিছুক্ষণ পরেই স্থান ত্যাগ করে তারা।

পরে ২টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠে ‘আবু সাঈদ, মুগ্ধ; শেষ হয়নি যুদ্ধ’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন ।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, ‘এনসিপি’র কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে আসার কিছুক্ষণ আগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় সমাবেশস্থলের চেয়ার ভাঙচুর করে। সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এনসিপি’র কেন্দ্রীয় নেতারা সমাবেশ করছেন।’

এর আগে এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা ও ভাঙচুর এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026