বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৪

যুক্তরাজ্যে ভোটারদের বয়স কমিয়ে ১৬ বছর করার সিদ্ধান্ত

যুক্তরাজ্যে ভোটারদের বয়স কমিয়ে ১৬ বছর করার সিদ্ধান্ত

যুক্তরাজ্যে সব নির্বাচনে ভোটদানের বয়স দুই বছর কমিয়ে ১৬ বছর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থায় একটি বড় পরিবর্তন হতে চলেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে ১৯৬৯ সালে ভোটারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল। এবার তা আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির গত বছরের নির্বাচনী ইস্তেহারে স্কটল্যান্ড এবং ওয়েলসের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোটারের সর্বনিম্ন বয়স ১৬ বছর করার প্রতিশ্রুতি দিয়েছিল।

স্কটল্যান্ড এবং ওয়েলসে ১৬ ও ১৭ বছর বয়সি ভোটাররা ভোটে অংশ নিতে পারে। তবে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনসহ ইংল্যান্ডের স্থানীয় নির্বাচন এবং উত্তর আয়ারল্যান্ডের নির্বাচনে ভোটদানের ন্যূনতম বয়স ১৮।

ভোটদানের বয়স ১৬ বছর করার যুক্তি হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আইটিভি নিউজকে বলেন, তাদের (যাদের ১৬ বছর) কর্ম করার বয়স হয়েছে, কর দেয়ার বয়স হয়েছে।

আপনি যদি কর দেন, তাহলে আপনার বলার সুযোগ থাকা উচিত যে, কোন খাতে আপনার অর্থ ব্যয় করা হবে, সরকারের কী করা উচিত সেটাও আপনার বলার অধিকার থাকা উচিত।

বিশ্বের অনেক দেশেই ভোটদানের সর্বনিম্ন বয়স ১৮ বছর। তবে গত বছর ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের ১৬ বছর বয়স থেকে ভোটদানের সুযোগ দেয়া হয়।

গত বছর নির্বাচনি প্রচারণায় ভোটদানের বয়স ১৬ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেয়ার স্টারমার। ভোটে তার দল বিশাল সংখ্যাগরিষ্ঠতা পায়। তবে এটি বাস্তবায়নের জন্য ব্রিটেনের পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026