‘দেড় কোটি প্রবাসী বাংলাদেশীর ভোটাধিকার এখনই নিশ্চিত করতে হবে’- স্ট্যান্ড ফর বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা ও প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন; সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা।
প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক ব্যারিস্টার নাজির আহমদ অনতিবিলম্বে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশীর ভোটাধিকার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। স্ট্যান্ড ফর বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা ও প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন; সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
গতকাল সোমবার সন্ধ্যায় ইস্ট লন্ডন বিজনেস সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্টানে সভাপতিত্ব করেন স্ট্যান্ড ফর বাংলাদেশ এর সহসভাপতি মনিরুল ইসলাম শামিম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার পরিষদের যুগ্ম আহবায়ক কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, আমার দেশ এর বিশেষ প্রতিনিধি পরিষদের সদস্য বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান, সাবেক সেনা কর্মকর্তা ও আইনজীবী আমিন চৌধুরি ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রহমত আলী।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্ট্যান্ড ফর বাংলাদেশের সহ-সভাপতি ড.মুহাম্মদ মুঈনুদ্দীন মৃধা, মোঃ তরিকুল ইসলাম, পিস ফর বাংলাদেশের সহসভাপতি মাহিন খান, অনলাইন একটিভিস্ট ফোরাম ইউকের সভাপতি জয়নাল আবেদিন, জাস্টিস ফর ভিক্টিমস ইউকের সভাপতি জহিরুল ইসলাম, রাইটস অব দ্যা পিপলের সভাপতি আসাদুজ্জামান শাফী, স্ট্যান্ড বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, তথ্য সম্পাদক সিরাজুম মুনির, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহকারি সেক্রেটারি রায়হান আহমেদ ও ইস্ট লন্ডন শাখা সভাপতি আব্দুল হামিদ তাজুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী জাগরনে সংগঠিত হয়েছে জুলাই বিপ্লব ২০২৪। সুতরাং ভোটাধিকারের মত মৌলিক নাগরিক অধিকার থেকে প্রবাসীদের এখনো বঞ্চিত রাখা হবে ঐতিহাসিক এই বিপ্লবের সাথে প্রতারণা। দেশের অর্থনীতির অক্সিজেন খ্যাত রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের প্রাণের দাবি পূরণে কোন ধরনের টালবাহানা জাতি দেখতে চায় না।
Leave a Reply