মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৬

ভারতীয় ভুয়া পাসপোর্টে জার্মানি যাওয়ার পথে কথিত বাংলাদেশি গ্রেপ্তার

ভারতীয় ভুয়া পাসপোর্টে জার্মানি যাওয়ার পথে কথিত বাংলাদেশি গ্রেপ্তার

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার কথিত বাংলাদেশি নাগরিক। নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে কলকাতা বিমানবন্দর থেকে জার্মানি যাওয়ার ফ্লাইট ধরার চেষ্টা করছিলেন তিনি। সেই সময়ে তার বাংলাদেশি পরিচয় সামনে আসে এবং তাকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তির কাছে ভারতের পাসপোর্ট ছিল।

সূত্রের খবর, ইমিগ্রেশন চেকিংয়ের সময়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তির কাছে বাংলাদেশের পাসপোর্টও ছিল। আর এই দুই পাসপোর্টে আলাদা আলাদা নাম ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি পাসপোর্টে ওই ব্যক্তির নাম সৌমিক বড়ুয়া।

অন্যদিকে ভারতীয় পাসপোর্টে ওই একই ব্যক্তির নাম লেখা পরেশ রায়। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন জানা যায়, ভুয়া ভারতীয় পাসপোর্ট নিয়ে জার্মানি যাওয়ার ছক কষছিলেন ওই ব্যক্তি। কোনও সঠিক উত্তর না দিতে পারায় তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট পুলিশ। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।

কয়েকদিন আগে ভুয়া পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে ব্যাংকক যাওয়ার পথে এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হয়েছিলেন। ২৮ জুলাই ফের ওই একইরকম ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছিল।

ভুয়া ভারতীয় পাসপোর্ট নিয়ে ওই ২ জন ভিয়েতনাম যাওয়ার ছক কষেছিলেন। তাদের নাম ছিল চয়ন বড়ুয়া ও বাবলা বড়ুয়া। ২০১৭-১৮ সালে পর্যটন ভিসা নিয়ে ভারতে ঢুকেছিলেন তারা। পশ্চিমবঙ্গ থেকে তারা চলে গিয়েছিলেন মহারাষ্ট্রে। সেখানে নাম বদল করে নথি বানায় ২ জন। সেই নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে ভিয়েতনাম পাড়ি দেয়ার ছক কষেছিলেন তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026