প্রবাসী বাংলাদেশীদের হাত ধরে দশ মিলিয়ন পাউন্ড ব্যয়ে সিলেটে নির্মিত হচ্ছে বিশ্বমানের এনআরবি হাসপাতাল। উক্ত হাসপাতালের দ্বিতীয় ধাপের তহবিল সংগ্রহ অনুষ্ঠান অনুস্টিত হবে ২৮ সেপ্টেম্বর।
প্রবাসী বাংলাদেশীদের অলাভজনক উদ্যোগ এনআরবি হাসপাতাল ঘোষণা করেছে তাদের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় ধাপের ফান্ডরাউজিং ডিনার অনুষ্ঠিত হবে রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টা, রমফোর্ডের দ্যা সিটি প্যাভেলিয়ান ভেনুতে।
প্রবাসী বাংলাদেশীদের হাত ধরে এই ঐতিহাসিক সন্ধ্যা হবে একটি নতুন দিগন্তের সূচনা যা প্রবাসীদের অর্থায়নে সিলেটে গড়ে উঠবে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের হাসপাতাল, যেখান থেকে প্রান্তিক ও গ্রামীণ জনগণের মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে শুক্রবার ৮ আগস্ট এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে এনআরবি হাসপাতাল এর চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বলেন, আমরা কেবল একটি হাসপাতাল গড়ছি না, আমরা গড়ছি একটি ভবিষ্যৎ এবং একটি স্বপ্ন। এই হাসপাতাল হবে স্বাস্থ্য আশা ও মানবতার ভিত্তি।
এই প্রকল্পটি প্রমাণ দিচ্ছে, কীভাবে প্রবাসী বাংলাদেশীরা বিশ্বব্যাপী তাদের প্রতিভা ও কষ্টে অর্জিত অর্থকে কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য একটি টেকসই হাসপাতালের ভিত্তি গড়ে তুলতে পারেন। এই মহতী অনুষ্ঠানে অংশ নেবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজন, চিকিৎসক থেকে শুরু করে আইনজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিত প্রবাসী বাংলাদেশীরা।
তাঁরা শুধু আর্থিকভাবে সাহায্যই নয়, বরং পেশাগত পরামর্শ, নেটওয়ার্কিং ও নেতৃত্ব দিয়ে এই উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন, এগিয়ে নিবেন এবং সফল করবেন, ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন অনেক প্রবাসী বাংলাদেশীরা এই মহতী উদ্যোগে দান করে হাসপাতালের মাটি ভরাটের কাজ সম্পন্ন করেছেন।
তিনি আরো বলেন ইভেন্টে অংশগ্রহণকারীরা ফাউন্ডার মেম্বার ১,০০০ পাউন্ড থেকে শুরু করে পেট্রন ৫০,০০০ পাউন্ড পর্যন্ত বিভিন্ন স্তরে অংশ নিতে পারবেন। রয়েছে এককালীন বা ১–৫ বছর মেয়াদে কিস্তিতে দানের সুযোগ। প্রতিটি স্তরের সঙ্গে থাকছে আজীবন স্বাস্থ্যসেবা, সম্মাননা ও পরিবারের জন্য বিশেষ সুবিধা ব্যবস্থা।
হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা- হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে-২৫০টি ইনপেশেন্ট বেড, ৫০টি আইসিইউ বেড, ১২টি অপারেশন থিয়েটার, আধুনিক টেলিমেডিসিন ও ডায়াগনস্টিক সুবিধা ও একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট।
প্রথম ধাপের তহবিল সংগ্রহে উমরপুর ও আশারকান্দি ইউনিয়নের প্রবাসীরা মিলে ১৫০+ সম্মানিত দাতা সদস্য £২.৫ মিলিয়ন পাউন্ডের প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে সিলেটে পাঁচ একর জমি অধিগ্রহণ করে শুরু হয়েছে আর্কিটেকচারাল ও ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা।
সংবাদ মাধ্যমে কমিউনিটির সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানানো হয়, আপনি বা আপনার পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে এই ইতিহাস গড়ার অংশ হোন। আপনার মাধ্যমে আরও অনেকে এই মহতী প্রচেষ্টায় অংশ নিতে পারেন। যোগাযোগ করতে পারেন- আরাফ বিন তারেক এর সাথে ০৭৫ ৮৫৬৭ ৪৫৯৯ এই নাম্বারে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- এনআরবি হাসপাতালের চেয়ারম্যান ও সিইও ব্যারিস্টার লুৎফুর রহমান, সিনিয়র প্রোগ্রাম ডাইরেক্টর শফিকুল ইসলাম শিকদার ও ব্রান্ডিং এন্ড মার্কেটিং ডাইরেক্টর আরাফ বিন তারেক।
Leave a Reply