গত ১১ আগস্ট সোমবার ইস্ট লন্ডনের উডেহাম সেন্টারে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের উদোগে সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও খান জামাল নূরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাংবাদিক রহমত আলী।
অনান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক বদরুজজামান বাবুল, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক খালেদ মাসুদ রনি, প্রভাষক আব্দুল হাই, আফসার উদ্দিন, কমিউনিটি নেতা যথাক্রমে সফিকুর রহমান, আনোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম প্রমুখ।
বক্তারা বলেন- সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা দেওয়ার ঘোষণা করা হয়।
Leave a Reply