বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯

নির্বাচনী রোডম্যাপ আসছে আগামী সপ্তাহে

নির্বাচনী রোডম্যাপ আসছে আগামী সপ্তাহে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার আড়াইটায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসির কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়। কাজে ব্যস্ত থাকায় প্রধান নির্বাচন কমিশনার অবশ্য এই বৈঠকে ছিলেন না। ইসি সচিব জাপানে রয়েছেন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রোববার সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকেও জানাতে হবে। এরপর ফাইনাল করে জানানো হবে- বলেন এই নির্বাচন কমিশনার।

আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।

প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সভায় আলোচনা শেষে জানানো হয়, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে ইসি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026