বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৫৯

ব্রিটেনে অপ্রাপ্তবয়স্ক যুগলের বিয়ের দায়ে অভিযুক্ত ১ বাংলাদেশি

ব্রিটেনে অপ্রাপ্তবয়স্ক যুগলের বিয়ের দায়ে অভিযুক্ত ১ বাংলাদেশি

ব্রিটেনে অপ্রাপ্তবয়স্ক এক যুগলের বিয়ে পড়ানোর দায়ে অভিযুক্ত হয়েছেন স্থানীয় এক ধর্মগুরু। আশরাফ ওসমানী নামের ৫২ বছর বয়সী ওই ব্যক্তি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

পুলিশের নথিতে জানা যায়, ২০২৩ সালের নভেম্বরে নর্থহ্যাম্পটনের মসজিদে ধর্মীয় বিধি অনুসারে একটি বিয়ে পড়ান বিশিষ্ট ইমাম ওসমানী। তবে বিবাহ প্রক্রিয়ায় সম্পৃক্ত কিশোর-কিশোরীর বয়স ছিল ১৬ বছর। ব্রিটিশ বিধি অনুযায়ী ওই যুগলের বয়স বিয়ের অনুপযোগী হওয়ায় ওসমানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ওসমানীর বিরুদ্ধে ‘অ্যান্টি-সোশ্যাল বিহেভিয়ার, ক্রাইম অ্যান্ড পুলিশিং অ্যাক্টের’ ১২১নং ধারায় অভিযোগ দায়ের করা হয়। এটি ‘ম্যারেজ অ্যান্ড সিভিল পার্টনারশিপ (মিনিমাম এজ) অ্যাক্ট ২০২২’ দ্বারা সংশোধিত হয়েছে।

অ্যাবিংটন অ্যাভিনিউর বাসিন্দা ওসমানীকে ১১ সেপ্টেম্বর নর্থহ্যাম্পটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যের আইনে কোনও যুগলের সম্মতি থাকলেও ১৮ বছরের কম বয়সীদের মধ্যে বিয়ে নিষিদ্ধ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026