মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১

গাজা শান্তি শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে স্টারমার

গাজা শান্তি শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কায়ার স্টারমার সোমবার গাজা শান্তি পরিকল্পনা শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য মিশরের শার্ম এল-শেখে পৌঁছেছেন।

সম্মেলনে গাজা সংঘাতের অবসানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রোববার (১২ অক্টোবর) রাতে আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডাউনিং স্ট্রিটের বরাতে জানা গেছে, স্টারমার সম্মেলনে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাবেন।

এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত, যিনি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সম্মেলনের সহ-আয়োজক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026