মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১২

হজে যেতে নিবন্ধন করেছেন ৪৩৩৭৪ জন

হজে যেতে নিবন্ধন করেছেন ৪৩৩৭৪ জন

আগামী বছর হজে যেতে নির্ধারিত সময়ে নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন। রবিবার (১২ অক্টোবর) রাত ১২টায় এ নিবন্ধন শেষ হয়।

তবে এ পর্যন্ত কোটার তিন ভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি। নিবন্ধনের সময় বাড়বে কিনা, তা আজ জানা যাবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026