রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩

যুক্তরাজ্যে চীনা বৈদ্যুতিক গাড়ির ৮৮০% বিক্রি বৃদ্ধি

যুক্তরাজ্যে চীনা বৈদ্যুতিক গাড়ির ৮৮০% বিক্রি বৃদ্ধি

যুক্তরাজ্যে চীনা কোম্পানির বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ৮৮০%, যা দেশের বাইরে সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে বলে জানিয়েছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি।

কোম্পানিটি বলেছে, গত মাসে যুক্তরাজ্যে তারা ১১ হাজার ২৭১টি গাড়ি বিক্রি করেছে, যার বেশিরভাগ বিক্রি হয়েছে  সিল-ইউ মডেলের প্লাগ-ইন হাইব্রিড এসইউভি। এতো পরিমাণ গাড়ি বিক্রির পেছনে রয়েছে মূলত যুক্তরাজ্যে ইলেকট্রিক গাড়ির (ইভি) চাহিদা বৃদ্ধির প্রবণতা।

ব্রিটিশ মোটর শিল্প সংস্থা সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স (এসএমএমটি) জানিয়েছে, গত মাসে ইভি বিক্রি দেশটিতে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুধুমাত্র ব্যাটারি চালিত গাড়ির বিক্রি প্রায় ৭৩ হাজার ইউনিট। অন্যদিকে, প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রিও তুলনামূলকভাবে বেড়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026