মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৭

সারাদেশে জুড়ে নাশকতা: ট্রেন লাইনচ্যুত নিহত ৪

সারাদেশে জুড়ে নাশকতা: ট্রেন লাইনচ্যুত নিহত ৪

শীর্ষবিন্দু নিউজ: সারাদেশ জুড়ে অবরোধের মধ্যে অব্যাহত নাশকতায় গাইবান্ধায় পদ্মরাগ এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে চার জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলায় চাঁদপুরে আন্তনগর মেঘনা এবং খুলনায় নকশীকাঁথা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। গাইবান্ধার বোনারপাড়া, খুলনার ফুলতলা এবং চাঁদপুর শাহতলীতে মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে এসব নাশকতার ঘটনা ঘটে। ফলে খুলনা ও চাঁদপুরের সঙ্গে সারা দেশের এবং উত্তরবঙ্গের লালমনিরহাট-শান্তাহার পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

অবরোধের মধ্যে  রেল লাইনের ফিসপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় বুধবার রাত দেড়টার দিকে গাইবান্ধার বোনারপাড়া ও মহিমাগঞ্জ রেল স্টেশনের মাঝামাঝি ভুরঙ্গী এলাকায় পদ্মরাগ এক্সপ্রেস লাইনচ্যুত হয়। বোনারপাড়া স্টেশনের মাস্টার প্রসেন কুমার মণ্ডল জানান, লালমনিরহাট থেকে শান্তাহারগামী পদ্মরাগের ইঞ্জিনসহ তিনটি বগি লাইন থেকে বেরিয়ে যায়। এর মধ্যে একটি বগি দুমড়ে মুচড়ে ইঞ্জিনের সঙ্গে আটকে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটে। সকাল ১০টা পর্যন্ত ট্রেনটি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক কোব্বাত আলী জানান।

চাঁদপুরের শাহতলীতে রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলায় বুধবার ভোরে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। চাঁদপুর রেলওয়ে থানার ওসি সুভাষ কান্তি দাস জানান, চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে শাহতলী-মধুরোড এলাকার মাঝামাঝি পাল্টিপাড়া এলাকায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনায় পড়ে। ট্রেনটি ধীরে চলছিল বলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে। তবে ঘটনার পর থেকেই চাঁদপুর-চট্টগ্রাম লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম ও লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি সরানোর পর আবার ট্রেন চলাচল শুরু হবে বলে জানা যায়।

খুলনায় নকশীকাঁথায় ট্রেন লাইনচ্যুত হয়। যাত্রী ও কাঁচামাল নিয়ে নকশীকাঁথা রাজবাড়ীর গোয়ালন্দ থেকে খুলনা যাচ্ছিল। উদ্ধার ও লাইন মেরামত শেষে বিকেলের দিকে আবার ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে বলে জানায় বেল কতৃপক্ষ।

গভীর রাতে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা স্টেশনের কাছে যুগ্নিপাশা এলাকায় রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলায় নকশীকাঁথা ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সরা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা যায়। লাইন বন্ধ থাকায় মোট ৭টি ট্রেন খুলনার আশেপাশে বিভিন্ন স্টেশনে আটকে আছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026