শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০১

দিল্লিতে ভোট গ্রহণ আজ

দিল্লিতে ভোট গ্রহণ আজ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দিল্লিবাসীর মনে গত ২০ বছর যে দ্বিধা বা সংশয় একবারের জন্যও দেখা দেয়নি, আজ বুধবার দিল্লির ভোটে সেই ত্রিশঙ্কু বিধানসভার প্রশ্নটাই বড় হয়ে উঠছে। দিল্লির এক কোটি ২৩ লাখ ভোটার আজই ঠিক করবেন, শীলা দীক্ষিতের কংগ্রেস ফির এক বার, নরেন্দ্র মোদির বদলেঙ্গে দিল্লি, বদলেঙ্গে ভারত, নাকি অরবিন্দ কেজরিওয়ালের ইমানদারের শাসন আসছে। শাসক দল পছন্দের ক্ষেত্রে দিল্লি গত ২০ বছরে একবারও দ্বিধাগ্রস্ত ছিল না।

তবে এমন জোরদার ত্রিমুখী লড়াই দিল্লি আগে কখনো দেখেনি। ১৯৯৩ সালে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির (এনসিটি) মর্যাদা পেয়ে দিল্লি বেছে নিয়েছিল বিজেপিকে। ১৯৯৮ সালে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শীলা দীক্ষিতকে বেছে নেয় দিল্লিবাসী। আজও সেই শীলাই কংগ্রেসের সেরা ভরসা। দুর্নীতির অভিযোগে বিপর্যস্ত কংগ্রেসকে শীলা দীক্ষিত চতুর্থবারের জন্য কি তরাতে পারবেন? কংগ্রেসের কাছে এই প্রশ্নের নিশ্চিত উত্তর নেই। যেমন নেই বিজেপির কাছেও। না-পারার কারণ ওই আম আদমি পার্টি (এএপি)। আন্না হাজারের আন্দোলনে ভর দিয়ে অরবিন্দ কেজরিওয়াল মাত্র এক বছর আগে যে দলটি গড়ে তোলেন, সেই দলটাই কংগ্রেস ও বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছে। তিন মাস ধরে দিল্লি বিধানসভার ভোট নিয়ে যত জরিপ হয়েছে, প্রতিটিতেই এএপির উপস্থিতি লক্ষণীয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025