মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

আল ফাতাহ মসজিদ

আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘আল ফাতাহ মসজিদ’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।

আল ফাতাহ মসজিদ: প্রাচীন মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বড় মসজিদে আল ফাতাহ। এটি সালা পর্বতের পশ্চিম প্রান্তে অবস্থিত। যুদ্ধের সময় এখানেই নবী করিম (সা.) অবস্থান করেন এবং মুসলিম বাহিনীর বিজয়ের জন্য দোয়া করেন। তিনি এখানে অবস্থানকালেই সুরা ফাতাহ অবতীর্ণ হয়।

ধারণা করা হয়, ওমর ইবনে আবদুল আজিজ (রহ.)-এর শাসনামলে (৯৯-১০১ হিজরি) এখানে প্রথম মসজিদ নির্মাণ করা হয়। ১১৭৯ খ্রিস্টাব্দে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তী সময়ে উসমানীয় সুলতান প্রথম আবদুল মজিদ ১৮৫১ খ্রিস্টাব্দে মসজিদের পুনর্নির্মাণ করেন।

অবস্থান
সালা পর্বতের পশ্চিম প্রান্তে, মদিনার একটি ঐতিহাসিক মসজিদ।

নামকরণ
ফাতাহ’ শব্দের অর্থ ‘বিজয়’। খন্দকের যুদ্ধের সময় এখানে নবী (সা.) প্রার্থনার পর মুসলিমরা বিজয় লাভ করেছিল, তাই এর নামকরণ করা হয়েছে।

ঐতিহাসিক তাৎপর্য
এটি খন্দকের যুদ্ধের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে মুসলিম বাহিনীর বিজয়ের জন্য দোয়া করা হয়েছিল।
আল-ফাতাহ মসজিদ মদিনার একটি গুরুত্বপূর্ণ জিয়ারত স্থান, যা হজ এবং উমরাহ যাত্রীদের ইসলামের প্রাথমিক ইতিহাসের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026