মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২০

মন্ত্রীদের পদত্যাগ করতে বললেন এরশাদ

মন্ত্রীদের পদত্যাগ করতে বললেন এরশাদ

শীর্ষবিন্দু নিউজ: নির্বাচন না করার কথা জানানোর পরদিন নির্বাচনকালীন সরকার থেকে দলের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগ করতে বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বুধবার রাজধানীর বনানীতে নিজের বাড়িতে ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিক সামনে এ আহ্বান জানান।

এরশাদ বলেন, আমার শেষ কথা হলো, আমি নির্বাচনে যাব না, যাব না। তোমরা যারা মনোনয়পত্র দাখিল করেছ, তারা প্রত্যাহার করে নাও। আর সর্বদলীয় সরকারে যারা আছ, তাদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি। নির্বাচনকালীন মন্ত্রিসভায় জাতীয় পার্টির চার মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে রয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026