মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১১

যৌন সক্ষমতার পরীক্ষায় তেজপাল পাস

যৌন সক্ষমতার পরীক্ষায় তেজপাল পাস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যৌন সক্ষমতার পরীক্ষায় পাস করলেন তেহেলকা সাময়িকীর প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপাল (৫০)। এক জুনিয়র নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে গত শনিবার গ্রেপ্তার হন তেজপাল। রোববার তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত সোমবার গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর এই পরীক্ষা সম্পন্ন হয়। গোয়া মেডিকেল কলেজের কর্মকর্তারা বলেন, তেজপালের রক্তসহ বেশ কয়েকটি পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।

প্রথমে সকালে তাঁর পাঁচ ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষা চলে। পরে বেলা সোয়া তিনটায় আবারও পরীক্ষার জন্য নেওয়া হয়। কলেজের ডিন ভি এন জিন্দাল বলেন, তেজপালের পরীক্ষাগুলো করা হয়েছে তদন্ত সংস্থার চাহিদা অনুযায়ী। তিনি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে রাজি হননি।

সূত্র: পিটিআই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026