শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২০

রিফর্ম ইউকের বাংলাদেশি প্রার্থীকে নিয়ে তুমুল সমালোচনা

রিফর্ম ইউকের বাংলাদেশি প্রার্থীকে নিয়ে তুমুল সমালোচনা

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85

ব্রিটেনে তীব্র অভিবাসনবিরোধী কট্টরপন্থি দল হিসেবে পরিচিত রিফর্ম ইউকে পোর্টসমাউথে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মো আসাদুজ্জামানকে মনোনয়ন দেওয়ায় দলটির মধ্যেই তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয় সরকার নির্বাচনে একজন ব্রিটিশ-বাংলাদেশিকে প্রার্থী করায় দলের অনুসারীদের একাংশের অভিবাসীবিরোধী মন্তব্যের মুখে আসাদুজ্জামানের পাশে শক্ত অবস্থান নিয়েছেন দলটির কিছু স্থানীয় নেতা।

আগামী ২০২৬ সালের মে মাসে অনুষ্ঠেয় পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সেন্ট্রাল সাউথসিয়া ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৩ বছর বয়সী আসাদুজ্জামানকে প্রার্থী হিসেবে ঘোষণা করে রিফর্ম ইউকে।

বাংলা‌দেশি আসাদুজ্জামানের ব্রিটেনে ‘অনির্দিষ্টকালের জন্য থাকার অনুমতি’ রয়েছে, যা তাকে আইনগতভাবে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্পূর্ণ অধিকার দেয়। এছাড়া কমনও‌য়েলথভুক্ত দে‌শের নাগ‌রিক হি‌সে‌বে বাংলা‌দেশি‌দের ব্রিটেনের নির্বাচ‌নে অংশগ্রহ‌নে বি‌শেষ সু‌বিধা র‌য়ে‌ছে।

কিন্তু তা সত্ত্বেও, তার মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দলের কিছু অনুসারী প্রশ্ন তোলেন, ব্রিটেনের নাগরিক নন এমন কারও নির্বাচনে দাঁড়ানো উচিত নয় এবং রিফর্ম ইউকের এমন সিদ্ধান্ত সমর্থন করা উচিত নয়।

অনলাইনে একজন কঠোর ভাষায় মন্তব্য করেছেন, এ কারণেই দেশের সমস্যা সমাধানে রিফর্ম ইউকে কোনও সমাধান নয়। কোনও বিদেশির এই দেশে ক্ষমতার কোনও অবস্থানে থাকা উচিত নয়।

অনেকে দলটির প্রতি নিজেদের সমর্থন পুনর্বিবেচনার কথাও জানান। অপর একজন মন্তব্য করেছেন, আমি চাই না বিদেশে জন্ম নেওয়া কেউ যুক্তরাজ্যে তাদের স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে দাঁড়ান।

দলের মধ্যে তৈরি হওয়া এই অসন্তোষের কঠোর জবাব দিয়েছেন পোর্টসমাউথে রিফর্ম ইউকে-এর গ্রুপ লিডার এবং কাউন্সিলর জর্জ ম্যাডউইক। গত জুলাই মাসে অন্য দল থেকে রিফর্মে যোগ দেওয়া এই নেতা মন্তব্যকারীদের সমালোচনাকে ‘প্রকাশ্যে জঘন্য’ এবং আক্রমণাত্মক আচরণকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন।

তিনি আসাদুজ্জামানকে এমন অভিবাসনের উদাহরণ হিসেবে তুলে ধরেন, যা দল সমর্থন করে। ম্যাডউইক বলেন, আমরা এমন অভিবাসনই চাই যারা এখানে আসতে অর্থ খরচ করে, যারা শিক্ষিত, যারা পূর্ণকালীন কাজ করে কর প্রদান করে, যারা সমাজের সঙ্গে মিশে যায় এবং কমিউনিটিকে সাহায্য করে।

তিনি মনে করেন, এই মনোনয়নের মধ্য দিয়ে দলটি ‘চরম ডানপন্থার’ প্রতিষেধক হিসেবে নিজেদের অবস্থানকে আরও জোরালো করেছে।

নি‌জে অভিবাসী হ‌য়েও ব্রিটে‌নে জনমত জ‌রি‌পে এগিয়ে থাকা সব‌চে‌য়ে কট্টর অভিবাসী-বি‌রোধী দল থে‌কে এ বাংলা‌দেশি প্রার্থী‌কে সু‌যোগ সন্ধানী ব‌লে সমা‌লোচনা ক‌রে‌ছেন অনেক বাংলাদেশিও।

স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে আসা মো আসাদুজ্জামানের ফেসবুক প্রোফাইল অনুযায়ী, তিনি পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স করেছেন।

তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, পোর্টসমাউথকে নিজের ঘর বলতে পেরে গর্বিত এবং একজন আইনগত স্থায়ী বাসিন্দা হিসেবে এখানে জীবন গড়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন।

অবৈধ অভিবাসীদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, যারা ব্রিটেনে ঢুকে বিনামূল্যে থাকার জায়গা পাচ্ছে, ভাতা পাচ্ছে, অবৈধভাবে কাজ করছে এবং বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছে, সেখানে আমি সব কিছু সঠিক পথে করেছি। এসব দেখার পর আমার অপমানিত বোধ হয়।

উল্লেখ্য, সেন্ট্রাল সাউথসিয়া আসনটি বর্তমানে লেবার পার্টির দখলে রয়েছে। ২০২৬ সালের সিটি কাউন্সিল নির্বাচনে পোর্টসমাউথের এক-তৃতীয়াংশ আসনে ভোট হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025