বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪০

জাপার মন্ত্রী উপদেষ্টাদের পদত্যাগ কাল বৃহস্পতিবার

জাপার মন্ত্রী উপদেষ্টাদের পদত্যাগ কাল বৃহস্পতিবার

শীর্ষবিন্দু নিউজ: জাতীয় পার্টির মন্ত্রী ও উপদেষ্টারা পদত্যাগ করবেন আগামীকাল। দলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় এ বৈঠকে হয়। এতে নির্বাচনকালীন সরকারের ছয় মন্ত্রী ও এক উপদেষ্টা অংশ নেন। রাত নয়টার কিছু আগে বৈঠক শেষ হয়।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার মন্ত্রী ও উপদেষ্টারা পদত্যাগ করেন। এটিই দলীয় সিদ্ধান্ত। এছাড়া প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারেরও সিদ্ধান্ত বহাল আছে। র‌্যাব-পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কড়া প্রহরার মধ্যেই ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি ছিল এরশাদের বাসভবন ঘিরে।

গতকাল নিজ সংবাদ সম্মেলন থেকে হঠাৎ নিখোজ হয়ে যাওয়া এরশাদ ২৬ ঘন্টার পর আজ নিজ বাসা প্রেসিডেন্ট পার্কে বিকালে ফিরেই মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন এরশাদ। এরপরই তারা একে একে প্রেসিডেন্ট পার্কে যান। ওই বৈঠকের আগে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং সাক্ষাৎ করেন এরশাদের সঙ্গে। সুজাতা এরশাদকে নির্বাচনে অংশ নেয়ার অনুরোধ করলেও এরশাদ তা প্রত্যাখ্যান করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026