শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২৪

জানাজা শেষে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া

জানাজা শেষে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া

কোটি জনতার শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার বিকেলে জানাজা শেষে তাকে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন তার বড় ছেলে তারেক রহমান। নিজের মাকে কবরে শায়িত করেন তিনি।

বাংলাদেশ শুধু নয়, মুসলিম বিশ্বের ইতিহাসের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বিকাল সাড়ে ৪টায় স্বামীর কবরের পূর্বপাশে তাকে সমাহিত করা হয়।

এ সময় তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মানুষের সমাগম মানিক মিয়া এভিনিউ ছাপিয়ে  আশেপাশে আরও কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যায়।

জানাজার ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস।

জানাজায় অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ উপদেষ্টা পরিষদের সদস্য, দেশিবিদেশি রাজনৈতিক, কূটনৈতিক ব্যক্তি ছাড়াও অসংখ্য মানুষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025