সুমন আহমেদ: যদ্রিও সরকার চেষ্টা করছে তিন বছরের জন্য কাউন্সিল ট্যাক্স ফ্রিজ করে দিতে। জবাবে কাউন্সিলগুলো বলছে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মধ্যে কাউন্সিল ট্যাক্স বছরের বছর একই হারে রাখা সম্ভব নয়। এদিকে কমিউনিটি মিনিষ্টার বলছেন, ট্যাক্স বৃদ্ধি করতে হলে বাসিন্দাদের আয়-ব্যায়ের কথাও চিন্তা করতে হবে। এর জন্য কাউন্সিলের এডমিনিস্টেশন খরচ বাড়বে কি না সে বিষেয়ে ভাবতে বললেন কমিউনিটি মিনিষ্টিার।
সরকারের চেষ্টা মতে কাউন্সিল ট্যাক্স আাগামী তিন বছরের জন্য ফ্রিজ হয়ে যাওয়ার কথা। এজন্য সরকার কাউন্সিলগুলোকে অতিরিক্ত অর্থ বরাদ্দেরও প্রস্তার দিয়েছে। কিন্তু লকাল গর্ভনমেন্ট ক্রলিক এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে সরকারের চেষ্টাকে ব্যর্থ করে কিছু কিছু কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি করতে চায় ২০১৪ সালের মধ্যে।
ইল্যান্ডের প্রায় ৫৩ শতাংশ কাউন্সিল বলছে, তারা সরকারের বরা্দ্দকুত অর্থ গ্রহণ করবে কিন্তু ট্যাক্স ফ্রিজ করবে এক বছর পরে। কিন্তু ৩২ শতাংশ কাউন্সিল কাউন্সিল ট্যাক্স বাড়াবে বলে জানিয়ে দিয়েছে। আর ৭৫ শতাংশ কনজারভেটিভ নিয়ন্ত্রিত কাউন্টি কাউন্সিলও এই ট্যাক্স বাড়ানোর ঘোষণা দিয়েছে।
বিভিন্ন প্রশাসন বলছে, দীর্ঘ মেয়াদি ফান্ডিং এর চাপের কারণে বছরের পর বছর ট্যাক্স স্থায়ী করে রাখা ঠিক নয়। তবে ২ শতাংশের বেশি ট্যাক্স বৃদ্ধি করতে হলে জনগণ জরিপ করতে হবে ফলে বেশির ভাগ কাউন্সিল ট্যাক্স ২ শতাংশের কম বাড়াবে।