বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু

দীর্ঘ ১৪ বছর পর ফের বাংলাদেশ-পাকিস্তান বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সরাসরি বাংলাদেশ থেকে উড়ে যাওয়া ‘বিইজি৩৪১’ নাম্বরের ফ্লাইটটি পাকিস্তানে অবতরণ করেছে। এ খবর দিয়েছে ডন।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে জানায়, দীর্ঘ বিরতির পর বাংলাদেশি বিমান করাচিতে পৌঁছালে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়। সংস্থাটি এই ঘটনাকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ‘এক নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টা ৩ মিনিটে করাচিতে অবতরণ করে। এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে ফ্লাইটটি।

করাচি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসরি। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা শুধু বিমান চলাচলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাণিজ্য, পর্যটনসহ বিভিন্ন খাতে এই সম্পর্ক আরও বিস্তৃত হবে।

এর আগে ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানায়, ‘পূর্ণ আসন’ নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি যাত্রা শুরু করেছে। ফ্লাইট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025