শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫০

এপস্টেইনের গোপন নথিতে নরেন্দ্র মোদীর নাম

এপস্টেইনের গোপন নথিতে নরেন্দ্র মোদীর নাম

যুক্তরাষ্ট্রে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের গোপন নথিতে নাম আসার পর বেশ চাপে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একটি নথিতে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচগান করেছিলেন মোদী। এ নিয়ে সরব হয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস, চলছে তীব্র সমালোচনা। তবে সেগুলোকে যেন পাত্তাই দিচ্ছেন না নরেন্দ্র মোদী।

এতসব বিতর্কের মধ্যেই চলতি মাসে আবারও ইসরায়েল সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার নিজেই এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী মোদীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এরই মধ্যে সফর আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ভারত-ইসরায়েলের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও বৈঠক বেড়েছে। প্রতিরক্ষা সহযোগিতা, সন্ত্রাস দমন, কৃষি, পানি ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর ও উচ্চপ্রযুক্তি খাতে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে উভয় পক্ষ। এরই অংশ হিসেবে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল ইসরায়েল সফর করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026