শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৭

ইস্ট লন্ডন মসজিদে ‘পঞ্চম কুরআন রিভিশন ডে ২০২৬’ অনুষ্ঠিত

ইস্ট লন্ডন মসজিদে ‘পঞ্চম কুরআন রিভিশন ডে ২০২৬’ অনুষ্ঠিত

ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে ‘পঞ্চম কুরআন রিভিশন ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জানুয়ারি শনিবার বাদ ফজর থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে সন্ধ‍্যা সাড়ে ৭টা পর্যন্ত।

এ বছর প্রায় ১৬০ জন হাফিজ অংশগ্রহণ করেন এবং ৯৫ হাফিজ শিক্ষক তাদের রিভিশন শুনেন । প্রতিযোগিতায় মাত্র সাড়ে ৪ ঘণ্টায় নির্ভুল উচ্চারণে পবিত্র কুরআনের রিভিশন সম্পন্ন করে রেকর্ড সৃষ্টি করেছেন ব্রিটিশ-বাংলাদেশী তানভিরুল ইসলাম। ১৬ বছরের তানভিরের পৈত্রিক নিবাস সিলেটের কাইনাইঘাট উপজেলায়। তিনি মাওলানা মুহিবুল ইসলামের ছেলে।

৩১ জানুয়ারী শনিবার ভোরে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে হাফিজগন ছুটে এসেছিলেন ইস্ট লন্ডন মসজিদে। অন্য থেকেও এসেছিলেন হাফিজগণ। সারাদিনই মসজিদজুড়ে শোনা যায় পবিত্র কুরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ছাত্ররা সারাদিন কুরআন তেলাওয়াত করেন এবং শিক্ষকগন তাদের তেলাওয়াত শুনেন।

মেধাবী ছাত্র হাফিজ তানভিরুল ইসলাম সকাল ৬টা ৫০মিনিটে তেলাওয়াত শুরু করে দুপুর ১১টা ২০ মিনিটে সম্পন্ন করেন। ইস্ট লন্ডন মসজিদ একদিনের জন্য কুরআনে হাফিজদের মিলনক্ষেত্রে পরিনত হয়েছিল। এশার জামাত শেষে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠান।

অতিথিরা অংশগ্রহণকারি হাফিজদের হাতে সার্টিফিকেট ও গিফট বক্স তুলে দেন। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ ও ট্রাস্টি মোহাম্মদ আব্দুল মালিক। সমাপনি পর্ব সঞ্চালনা করেন ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক।

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি ইস্ট লন্ডন মসজিদে প্রথমবারের মতো ‘কুরআন রিভিশন দিবস’ অনুষ্ঠিত হয়। ওই বছর ১২০ জন কুরআনে হাফিজ ও ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026