ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানের নেতৃত্বে যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের সদস্যবৃন্দ ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে আলতাব আলী পার্কস্থ শহীদ মিনারে সমবেত হন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানটি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্র ভাষা বাংলা প্রতিষ্ঠা ও মর্যাদার জন্য আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)-এর ঢাকা শহরে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্র ও সাধারণ মানুষের ওপর পুলিশ গুলি চালায়। এতে আব্দুস সালাম, আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ এবং আব্দুল জব্বারসহ আরও অনেকে শহীদ হন।
ভাষা শহীদদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক উর্দুকে রাষ্ট্র ভাষা করার পায়তারা বানচাল হয় এবং বাংলা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় সাংস্কৃতিক গৌরব ও জাতীয় পরিচয়ের এক ঐতিহাসিক দিন হিসেবে—যা ‘অমর একুশে’ হিসেবে এবং ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে আজ বিশ্বব্যাপী, যুক্তরাজ্যসহ নানা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন- মুহাম্মদ আবদুর রকিব–উপদেষ্টা, সিরাজুল বাসিত চৌধুরী–সভাপতি, মোঃ কামরুল হাসান – সাধারণ সম্পাদক, সৈয়দ জাফর – কোষাধ্যক্ষ, রিপা সুলতানা রকিব – সহ-সভাপতি, সৈয়দ হামিদ – সাংগঠনিক সম্পাদক, কঙ্কন কান্তি ঘোষ – সহকারী কোষাধ্যক্ষ, মারুফ চৌধুরী – সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য, প্রশান্ত পুরকায়স্থ, বিএইএম – সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য, ইসমাইল হোসেন – সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য, মাহফুজা রহমান – নির্বাহী সদস্য, এম কে মিলন – নির্বাহী সদস্য, খাদিজা আহমেদ বণ্যা – নির্বাহী সদস্য ও ডা. হাসনীন।
সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে অবদান রাখার জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply