শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩

নেতানিয়াহুর মৃত্যুর গুজব উড়িয়ে দিলেও রহস্যে ঘেরা

নেতানিয়াহুর মৃত্যুর গুজব উড়িয়ে দিলেও রহস্যে ঘেরা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তার দপ্তর।

তারা বলেছে, তিনি ভাল আছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্ভাব্য মৃত্যুর গুজব নিয়ে আবারও খবর প্রকাশ হয়। তাতে একটি ভিডিওতে তার ডান হাতে ৬টি আঙ্গুল দেখা যায়।

এরপরই দ্বিতীয়বারের মতো তার মৃত্যুর গুজব ছড়ায়। বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে ওই ভিডিও। আসলে তিনি মারা গেছেন। কিন্তু এই খবরকে উড়িয়ে দেয় নেতানিয়াহুর দপ্তর। কিন্তু এখানেও রহস্য থেকে যায়।

তার দপ্তর ওই খবরকে গুজব বললেও নেতানিয়াহু কিন্তু যথারীতি অন্য সময়ের মতো ভিডিও বা টেলিভিশন কোনো মাধ্যমে উপস্থিত হননি। কোনো মিটিংয়েও তাকে দেখা যায়নি।

তিনি যদি জীবিত থাকেন, তাহলে তার দপ্তর কেন এমন একটি গুরুত্বপূর্ণ খবরকে গুজব বলে উড়িয়ে দেবে! নেতানিয়াহু সরাসরি কোনো টেলিভিশনে বা ভিডিওতে উপস্থিত হয়েই তো খবরকে নস্যাৎ করে দিতে পারতেন।

বার্তা সংস্থা আনাদোলুর এক সংবাদদাতা প্রধানমন্ত্রীর কার্যালয়কে জিজ্ঞেস করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি করা হচ্ছে ‘নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে’, এ বিষয়ে তাদের কোনো বক্তব্য আছে কি না।

এর জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ‘এসব ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।’ শুক্রবার বেনিয়ামিন নেতানিয়াহু তার এক্স অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান যুদ্ধ নিয়ে একটি সংবাদ সম্মেলনের ভিডিও পোস্ট করেন।

ভিডিওটি প্রকাশের পর কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, সেখানে নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। তারা অভিযোগ করেন, ভিডিওটি সম্ভবত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি।

ভিডিওটির ০:৩৫ সেকেন্ডে নেতানিয়াহু যখন হাত তুলছেন, তখন তার কনিষ্ঠ আঙুলের পাশে অতিরিক্ত মাংসপিণ্ডের মতো কিছু দেখা যায়। অনেকেই এটিকে ‘ষষ্ঠ আঙুল’ বলে দাবি করেন এবং এটিকে এআই ভিডিওর সাধারণ ভুল বা ‘ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ বলে মন্তব্য করেন।

মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্স সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন- ‘বিবি কোথায়?’- নেতানিয়াহুর ডাকনাম উল্লেখ করে তিনি এভাবে লেখেন। তিনি আরও বলেন, তার দপ্তর কেন এআই-তৈরি ভিডিও প্রকাশ করে আবার মুছে ফেলছে?

এবং কেনহোয়াইট হাউসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে?

আরেকজন ব্যবহারকারী ভিডিওটির পেছনের দৃশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ভিডিওতে দেখা যায় কালো পর্দা (কার্টেন) বারবার একইভাবে নড়ছে, যেন সেটি লুপ হয়ে চলছে। কিন্তু পাশে থাকা দুটি ইসরাইলি পতাকা একদমই নড়ছে না।

তার দাবি ছিল, এটি এআই-তৈরি ভিডিওর স্পষ্ট লক্ষণ। তবে আরেক ব্যবহারকারী এই দাবি খণ্ডন করে বলেন, ‘এখন অনেকেই নকল বা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন- সংবাদ উপস্থাপকরা যেমন করেন। তাই বলে ভিডিওটি ভুয়া নয়।’

গ্রোকের ফ্যাক্ট-চেক: এক্সের এআই চ্যাটবট গ্রোক এই দাবি যাচাই করে জানায়, নেতানিয়াহুর ছয়টি আঙুল নেই। গ্রোকের ব্যাখ্যায় বলা হয়, ছবিতে যে অতিরিক্ত অংশ দেখা যাচ্ছে তা আসলে ছায়া, হাতের কোণ বা তালুর স্বাভাবিক গঠন (যেমন হাইপোথেনার এমিনেন্স) থেকে তৈরি হওয়া ভ্রম।

গ্রোক আরও জানায়, ইসরাইল সরকারের প্রেস অফিস প্রকাশিত পূর্ণাঙ্গ ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে নেতানিয়াহুর প্রতিটি হাতে স্বাভাবিক পাঁচটি আঙুল রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026