শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৭

ঈদ উল ফিতর উপলক্ষে ইমাম নুরুর রহমান এর শুভেচ্ছা বার্তা ও মাসআলা

ঈদ উল ফিতর উপলক্ষে ইমাম নুরুর রহমান এর শুভেচ্ছা বার্তা ও মাসআলা

আল্লাহর নৈকট্য লাভের আশায় দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিমদের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর।

আর এই ঈদে দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকল নাগরিক সমাজকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক, ইসলামিক স্কলার্স, বহু গ্রন্থ প্রনেতা, লুটন মসজিদ উল উম্মাহ এর খাতিব এবং শীর্ষবিন্দু নিউজ এর ইসলাম বিভাগ প্রধান মাওলানা ইমাম এম নুরুর রহমান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহের আনন্দময় দিন ঈদুল ফিতর আমাদের মধ্যে সমাগত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলাবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

মুসলিম উম্মাহর জন্য ঈদ আনন্দ, কৃতজ্ঞতা ও ইবাদতের এক অনন্য দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ উল ফিতর, যা মুমিনদের জন্য পুরস্কারের বার্তা বহন করে। তাই এ দিনটি কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সুন্নত অনুযায়ী জীবনযাপন, ইবাদতে মনোযোগ এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার সুযোগ ও বটে।

নিম্নবর্ণিত কাজগুলো করা সুন্নাত/মুস্তাহাব।

১. গোসল করা, পরিষ্কার পোশাক পরিধান করা মুস্তাহাব।

২. ঈদুল ফিতরের দিন খাবার খেয়ে ঈদের সালাতে যাওয়া, আর ঈদুল আযহার দিন না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। তাছাড়া ঈদুল আযহার সালাত শেষে কুরবানীর মাংস দিয়ে খাবার গ্রহণ করা সুন্নাত।

৩. ঈদগাহে পায়ে হেটে যাওয়া মুস্তাহাব। আর এক পথে যাওয়া ও ভিন্ন পথ দিয়ে আবার পায়ে হেটেই আসা সুন্নাত।

৪. তাকবীর পড়া এবং তা বেশি বেশি ও উচ্চস্বরে পড়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে ঈদগাহ পর্যন্ত তাকবীর দিতে দিতে যেতেন।

উল্লেখ্য যে, ফজরের সালাতের পর ঈদের সালাতের পূর্বে অন্য কোন নফল সালাত নেই।

হাসিখুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদের অর্থটাই হচ্ছে ফিরে আসা। এমন এই দিনকে ঈদ বলা হয়।

একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই জন্য যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জন তা নিয়েই আনন্দ উৎসব করা। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তার বান্দাকে নিয়মিত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026