বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২

যুক্তরাজ্যে বন্ধ অনেক পেট্রোল পাম্প

যুক্তরাজ্যে বন্ধ অনেক পেট্রোল পাম্প

যুক্তরাজ্যে অনেক পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রমাগত দাম বৃদ্ধির এক পর্যায়ে অনেক পাম্পের ঝুলছে তেল বিক্রি বন্ধের নোটিশ।

জানা গেছে, ক্ষুদ্র ও স্বতন্ত্র বিক্রেতারা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম লাভে ব্যবসা করছেন। পাইকারি বাজারে তেলের দাম যে হারে বাড়ছে, খুচরা বাজারে তা সমন্বয় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। লোকসান ঠেকাতে যখনই সামান্য দাম বাড়াচ্ছেন, সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়ছেন বিক্রেতারা।

সরকারের প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষ সম্প্রতি নজরদারি জোরদার এবং রিয়েল-টাইম মূল্য স্বচ্ছতা নিশ্চিতে ‘ফুয়েল ফাইন্ডার’ স্কিম চালু করেছে।

গ্রাহকদের জন্য ইতিবাচক হলেও, বড় চেইন শপগুলোর তুলনায় ছোট পাম্পগুলোর ওপর এটি বাড়তি চাপ তৈরি করেছে। এর ওপর রয়েছে সরকারের ৫ পেন্স জ্বালানি শুল্ক ছাড় বাতিলের সিদ্ধান্ত।

উল্লেখ্য, লন্ডনসহ সারা দেশে জ্বালানির দাম প্রতি লিটারে ২ পাউন্ডের রেকর্ড ছুঁইছুঁই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026