বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৪

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে ইরান। শর্ত সাপেক্ষে দুই দেশই এই যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করেছে।

আল-জাজিরার প্রতিবেদনে জানা গেছে, দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে এ সম্মতি দিয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার জন্য ইরানের ১০ দফা প্রস্তাব সামনে এসেছে। আগামী ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনায় ইরান এই ১০ দফার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে।

এদিকে ইরানের মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সরাসরি অনুমোদনেই এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।

উল্লেখ্য, বিবৃতিতে এই চুক্তিকে ইরানের বিজয় হিসেবে অভিহিত করা হয়েছে।

এতে আরেও বলা হয়, এই দুই সপ্তাহের সাময়িক বিরতির পর একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026