মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:২০

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ১৪ মে’র মধ্যে দাখিলের নির্দেশ

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ১৪ মে’র মধ্যে দাখিলের নির্দেশ

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৪ মে’র মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ কারণে আদালত নতুন সময়সীমা বেঁধে দেন।

সালমান শাহকে হত্যার অভিযোগে তার প্রাক্তন স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লিও (লুসি) এবং অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় এ হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এর একদিন আগে, ২০ অক্টোবর আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনা আত্মহত্যা না হত্যা তা পুনরায় তদন্তের নির্দেশ দেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন এ ঘটনা অপমৃত্যু হিসেবে তদন্তাধীন ছিল। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করে। তবে নতুন করে দায়ের হওয়া মামলায় আবারও বিষয়টি তদন্তাধীন রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026