শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৮

যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারে কুকুরের হামলায় শিশুর মৃত্যু

যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারে কুকুরের হামলায় শিশুর মৃত্যু

যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারের রেডকার এলাকায় একটি বাড়িতে কুকুরের হামলায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিটের কিছু পর হার্ডেল গ্রোভ এলাকায় একটি বাড়িতে শিশুকে ঘিরে উদ্বেগজনক পরিস্থিতির খবর পেয়ে সশস্ত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই শিশুটি মারা যায় বলে জানানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, কুকুরের কামড়েই শিশুটির মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় তাদের ঘরের ভেতরে থাকতে বলা হয়েছিল। পরে বাড়ির একটি কুকুরকে রাস্তায় গুলি করে হত্যা করে পুলিশ এবং আরেকটি কুকুরকে জব্দ করা হয়।

রেডকার ও ক্লিভল্যান্ড জেলার কমান্ডার এমিলি হ্যারিসন জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা, এবং আমাদের চিন্তা শিশুটির পরিবারের সঙ্গে রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026