শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৩

সংকট মোকাবেলায় নতুন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডের উদ্যোগ

সংকট মোকাবেলায় নতুন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডের উদ্যোগ

সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির হরিপুর, কৈলাশটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩৪টি কূপের মধ্যে ১৭টি কূপ থেকে ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে।

এর পরিমাণ আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কোম্পানি। এমনটাই জানালেন সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন।

তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন গ্যাসকূপ থেকে ছয় থেকে সাড়ে ছয় হাজার ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়। সিলেট গ্যাস ফিল্ডের রশিদপুর ফ্র্যাকশনেশন প্লান্টে পরিশোধন করা হচ্ছে সাড়ে চার হাজার ব্যারেল।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড’র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, গ্যাসের সঙ্গে প্রাপ্ত কনডেনসেট পরিশোধন করে থেকে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন পাওয়া যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেল আহরণ বৃদ্ধির লক্ষ্যে তেল সমৃদ্ধ হরিপুর গ্যাস ক্ষেত্রে নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে কোম্পানি।

অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম ফরহাদ হাওলাদার বলেন, সমুদ্রে বিপুল পরিমাণে গ্যাস ও তেল মজুদ রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সেদিকে দ্রুত নজর দেয়ার জরুরি।

সিলেট গ্যাস ফিল্ড গ্যাসকূপগুলো থেকে প্রাপ্ত জ্বালানি তেল দিয়ে দেশের চাহিদার ৩০ থেকে ৩৫ ভাগ পেট্রোল, ১২ থেকে ১৫ ভাগ অকটেন, ৯ ভাগ ডিজেল ও ২ ভাগ কেরোসিনের চাহিদা মিটছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026