রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯

বিজিবি বিএসএফ’র নিরাপত্তা জোরদার বড়লেখা ও জুড়ী সীমান্তে

বিজিবি বিএসএফ’র নিরাপত্তা জোরদার বড়লেখা ও জুড়ী সীমান্তে

শীর্ষবিন্দু নিউজ: মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সীমান্তে বিএসএফ ও বিজিবি অতিরিক্ত সৈন্য মোতায়েন করে নিরাপত্তা জোরদারের মাধ্যমে কড়া সতর্কতা অবলম্বন করছে। এ নিয়ে স্থানীয় জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এ বিষয়ে বিজিবি’র (বর্ডার গার্ড অব বাংলাদেশ) ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সরদার মোহাম্মদ রেজাউল হক রেজা সত্যতা নিশ্চিত করে জানান, এ নিয়ে জনসাধারণের উৎকণ্ঠিত হওয়ার কারণ নেই। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণসহ চৌকিগুলোতে বিজিবির সদস্য সংখ্যা বৃদ্ধি করে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে শান্তি রক্ষাসহ যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

সূত্র মতে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মধ্য ডিসেম্বর থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছে। এমতাবস্থায় বাংলাদেশের চিহ্নিত সন্ত্রাসী অপরাধীরা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারে। তাই এই অনুপ্রবেশ ঠেকাতে ভারতের ত্রিপুরা রাজ্যের ৪৪৩ কিলোমিটার এলাকা জুড়ে বিএসএফ সৈন্য সংখ্যা বৃদ্ধি করে কড়া নজরদারি করা হচ্ছে।

সীমান্ত এলাকার লোকজন জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের বৈঠাংবাড়ী, রাঘনা, বজেন্দ্র নগর, রাণীবাড়ী ও তারেকপুর সীমান্ত এলাকায় অতিরিক্ত বিএসএফ সদস্যদের টহল দিতে দেখা গেছে। সীমান্তে সৈন্য বৃদ্ধি ও কড়া নজরদারিতে বাংলাদেশ অভ্যন্তরের জনসাধারণের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026