মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০১

ভয়াবহ ঝড়ের কবলে ইংল্যান্ড আয়াল্যান্ড স্কটল্যান্ড ও ওয়েলস

ভয়াবহ ঝড়ের কবলে ইংল্যান্ড আয়াল্যান্ড স্কটল্যান্ড ও ওয়েলস

সাইদা রুমি আহমেদ: আবারো শক্তিশালী ঝড়ের কবলে পড়েছে ব্রিটেন। ঝড়ো বাতাসে স্কটল্যান্ডে বেশ কিছু এলাকা লন্ডভন্ড করে দিয়েছে এই ঝড়। নটিংহাম শায়ারে দুজন লোক ঝড়ের আঘাতে মারা গেছেন। ১০০ কিলোমিটারেরও বেশি বেগে বয়ে চলা স্কটল্যান্ড ও নর্দান আয়ারর‌্যান্ডে আঘাত হানতে পারে বলে শর্তক করে দিয়েছে আবহাওয়া অফিস। ইতিমধ্যে কয়েকশ ঘরবাড়ি ঝড়ের কবলে পড়েছে। গত ৬০ বছরের মধ্যে এবারের বন্যায় বেশি ক্ষয়ক্ষতির আশংকা করছে সরকারের জরুরী বিভাগ।

শক্তিশালী এই ঘুর্ণিঝড়ে সবচেয়ে ঝুকির মধ্যে আছে নর্দান আয়ারল্যান্ড। সমুদ্র এলাকায় ইতিমধ্যে ঝড়ের তান্ডব শুর হয়ে গেছে। নর্থ ওয়েলসের অধিকাংশ এলাকা ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে। যদিও লোকজনকে বন্যার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে হওয়ায় অনেককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে উপকূলীয় এলাকায় গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হতে পারে বলে সবাইকে সর্তক করছে সরকারের জরুরী বিভাগ কোবরা কমিটি। ঝড়ের কবলে পড়া এলাকার লোকজন কোবরা কমিটির এই সর্তক বার্তাকে খুবই গুরুত্বপূর্ণভাবে নিয়েছে। জানা যায়, ৬০ বছর আগে এই এলাকা ভয়াবহ ব্ন্যার কবলে পতিত হয়।

অন্যদিকে ঝড়ের তান্ডব ভয়াবহভাবে আক্রান্ত হয় স্কটল্যান্ডে বিভিন্ন এলাকা। ঝড়ের বাতাসে রান্তায় চলাচলকারী অনেক গাড়ি দুঘর্টনার কবলে পড়ে। মটরওয়েতে একটি লরি বাতাসের গতি সামলাতে না পেরে উল্টে গেলে দীর্ঘ যানজটের সুষ্টি হয়। লরির ড্রাইভার তাৎক্ষনিক মারা যান বলে জানা যায়। এছাড়া প্রবল বাতাসের গতিবেগে অনেক গাছ ভেঙ্গে পড়েছে গাড়ির ওপর। এতে অনেক আহত হওয়ার খবর পাওয়া যায়। খুব জরুরী না হলে বাইরে বের হতে নিষেধ করেছে জরূরী বিভাগ কোবরা কমিটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026