সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৯

ফ্রান্সের রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফ্রান্সের রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফ্রান্সে শিক্ষাব্যবস্থার বেহাল দশার বিরুদ্ধে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা।

পর্যাপ্ত শিক্ষক না থাকা, গাদাগাদি করে ক্লাস করা আর পুরোনো ভবনগুলোর সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন দাবানলের মতো পুরো দেশে ছড়িয়ে পড়েছে।

সোমবারই (৫ অক্টোবর) দেশটির প্রায় ৫০০ স্কুল পুরোপুরি বা আংশিক বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর প্যারাসের একটি স্কুল থেকে এই প্রতিবাদের সূচনা হয়েছিল। এরপর শিক্ষার্থী ইউনিয়নের ডাকে তা দ্রুত দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।

আন্দোলনকারীদের মূল দাবি হলো— খালি পদগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া, ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং স্কুল ভবনগুলো নিরাপদ ও আধুনিক করা।

এছাড়া ফ্রান্সের বিশ্ববিদ্যালয় ভর্তির জটিল সিস্টেম এবং শিক্ষা খাতের বৈষম্যের বিরুদ্ধেও জোরালো আওয়াজ তুলেছে তারা।

উচ্চবিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই আন্দোলন এখন মিডল স্কুল ও বিশ্ববিদ্যালয়েও আঘাত হেনেছে। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে।

তবে এর মধ্যেই কিছু জায়গায় সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে পুলিশ পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে, যাদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে সরকার। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ঁ লেকোরনু শিক্ষক সংকট দূর করা, স্কুল ভবন সংস্কার এবং ভর্তি প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন।

আগামী অক্টোবরের শেষের আগেই এই সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হবে বলে আশা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026