বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৩

তারানকো ঢাকায়: সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ

তারানকো ঢাকায়: সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ

শীর্ষবিন্দু নিউজ:  জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো ঢাকা পৌঁছেছেন। শুক্রবার রাত ৮টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে কর্মকর্তারা জানিয়েছেন। সাত মাস আগে জাতিসংঘ মহাসচিবের দূত হিসেবে এসে সংলাপের তাগিদ দিয়ে যান তারানকো। নির্বাচনকে ঘিরে রাজপথে সংঘাত-সহিংসতার মধ্যে তার এই সফরকে দেখা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যস্ততার শেষ উদ্যোগ হিসেবে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে তিনটি ইস্যুকে গুরুত্ব দিয়েছেন জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। সকাল পৌনে ১১টায় সেগুন বাগিচার পররাষ্ট্র দপ্তরে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় সাড়ে ১১টায়। এর আগে মন্ত্রণালয়ের সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে জাতিসংঘ দূত তিনটি ইস্যূতে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, সব দলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। একই সঙ্গে সহিংসতামুক্ত শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করতে হবে। বৈঠকে এ তিনটি বিষয়ে তারানকো কথা বলেন। সূত্র জানায় এ ইস্যুগুলো নিয়েই তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলবেন।

তারানকোর এবারের সফর নিয়ে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নেইল ওয়াকার এর আগে এক বিবৃতিতে বলেন, আগামী ৫ জানুয়ারির নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে সংলাপে বসতে রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করবেন তিনি। এ বছর মে মাসে তার বাংলাদেশ সফরের পরবর্তী ধাপ হিসেবে তিনি এ সফর করছেন। এই সফরে তারানকো সরকার, বিরোধী দল, সংসদ, সুশীল সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জাতিসংঘ জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026