মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৩

হাসিনার সঙ্গে বৈঠকে তারানকো

হাসিনার সঙ্গে বৈঠকে তারানকো

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশে অচলাবস্থার গভীর পর্যবেক্ষন করতে এবং সঠিক কোন দিক নির্দেশনা দিতে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকো বর্তমানে ঢাকায় রয়েছেন। এরমধ্যে তিনি শীর্ষ দলীয় প্রধানদের সাথে আলাদা আলাদা বৈঠক করেছেন।

জাতিসংঘের বিশেষ দূত তারানকো শনিবার শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী গণমাধ্যমকে জানান, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনায় জাতিসংঘ সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকো আগ্রহ দেখাননি।

রিজভী সাংবাদিকদের বলেন, তিনি [ফার্নান্দেজ-তারানকো] বলেছেন কেয়ারটেকার সরকার নিয়ে আলোচনার দরকার নেই। কিন্তু নির্বাচনে সবার জন্য ইভেন প্লেয়িং ফিল্ড থাকতে হবে। রাজনৈতিক সঙ্কট নিরসনের আশা নিয়ে ঢাকা সফরে এসে প্রথম দিনই বেশ কয়েকটি বৈঠকে ব্যস্ত সময় কাটান জাতিসংঘ মহাসচিবের এই দূত। তার সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগের পক্ষ থেকে চলমান রাজনৈতিক সংকট নিরসনের আশাবাদ পাওয়া গেলেও মুখ খুলেনি বিএনপি।

সভাশেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের বলেন, খুবই ফ্রেন্ডলি আলোচনা হয়েছে। ফার্নান্দেজ-তারানকো সেক্রেটারি জেনারেলের বিশেষ বার্তা নিয়ে এসেছেন। বৈঠকের এক পর্যায়ে আসন্ন জাতীয় সংসদের বিষয়টি উঠে এসেছে উল্লেখ করে গওহর জানান, জাতিসংঘের মহাসচিব তার বার্তায় সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব তার বার্তায় সংবিধান রিস্টোরের কথা বলেছেন এবং বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হতে পারে। কেয়ারটেকার সরকার নিয়ে আলোচনার দরকার নেই। কিন্তু নির্বাচনে সবার জন্য ইভেন প্লেয়িং ফিল্ড থাকতে হবে। বৈঠকে সবাইকে সব ধরনের সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে উদ্যোগ নিতেও আহ্বান জানিয়েছেন ফার্নান্দেজ-তারানকো।

এর আগে দুপুরে সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠকে সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা না হলেও জাতিসংঘ মহাসচিবের দূতের এই সফর সফল হবে বলে আশাপ্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে নির্বাচনের ঘোষিত তারিখ পেছানো যায় কি না তা জানতে চান জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল। একই সঙ্গে নির্বাচনে সবার জন্য সমপরিবেশ নিশ্চিত করার কথাও বলেন জাতিসংঘের এই সহকারী সেক্রেটারি জেনারেল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026