সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬

বিজয় দিবসের আগেই কাদের মোল্লার ফাঁসি

বিজয় দিবসের আগেই কাদের মোল্লার ফাঁসি

শীর্ষবিন্দু নিউজ: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি এই মামলার বিচারিক আদালত ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ট্রাইব্যুনালে পৌঁছায়। এখন ট্রাইব্যুনাল থেকে মৃত্যু পরোয়ানা জারি হয়ে তা ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে।

একাধিক সূত্র দাবি করেছে, ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের আগেই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে। রায় কার্যকরের সম্ভাব্য তারিখ হিসেবে ১৪ই ডিসেম্বরের সম্ভাবনাই সবচেয়ে বেশি। এ মামলায় আসামীপক্ষ থেকে রিভিউ দায়েরের কথা বলা হলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ দায়েরর কোন সুযোগ নেই। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গত ১৭ই সেপ্টেম্বর কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা করে। বিচারকদের স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা ৫ই ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026