সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩

টেকনিক্যাল সমস্যার কারনে ইউকে ও আয়ারল্যান্ড বিমানবন্দরে ফ্লাইট জটিলতা

টেকনিক্যাল সমস্যার কারনে ইউকে ও আয়ারল্যান্ড বিমানবন্দরে ফ্লাইট জটিলতা

সুমন আহমেদ: ন্যাশনাল এয়ার ট্রফিক সেন্টারে টেকনিক্যাল সমস্যার কারণে শনিবার থেকে ইউকে আয়ার‌ল্যান্ডসহ বিভিন্ন এয়াপোর্টে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। এই টেকনিক্যাল ক্রুটির কারণে লন্ডনের হিথরো বিমান বন্দরে আটকা পড়েছে প্রায় ২০০ মতো ফ্লাইট। যা বাতিল বলে ঘোষণা দেয় কতৃপক্ষ।

ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে সুইচিংয়ে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান কর্তব্যরত ইঞ্জিনিয়ারিং বিভাগ। তারা বলছেন এই ক্রুটি রোববারের মধ্যে সারিয়ে ফেলতে সক্ষম হবেন তারা। তবে ক্রুটি সারিয়ে ফেললেও ফ্লাইটের এই জাটিলতা আজ রোববার পর্যন্ত থাকবে বলে ধারণা কতৃপক্ষের। এ ব্যাপারে ন্যাটস এর ওপারেশন ডাইরেক্টর জুলিয়েট কেনেডি বলেন, আমরা ৯৯ শতাংশ আশাবাদী যে, আমরা এটা সারিয়ে উঠতে সক্ষম হবো। এবং ফ্লাইট যথারীতি শুরু হবে। যাত্রীদের এজন্য বিচলতা না হতে পরামর্শ দেন তিনি।

হিথরো বিমানবন্দরে এ সময় দেখা যায়, দীর্ঘ লাইনে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। একজন যাত্রি জানান, কানাডা উদ্দেশ্যে যাত্রাকালে ইউরোপের তার যাত্রা বিরতি করা কথা ছিল এবং পরবর্তীতে কানাডা যাওয়ার কথা। যা অন্য বিমানে টিকেট বুকিং দেয়া রয়েছে। লন্ডনের গেটইউট বিমান বন্দর থেকে তার যাত্রার প্রাক্কালে বলা হয় গেইটউইক এয়াপোর্টে টেকনিক্যালি ক্রুটি দেখা দিয়েছে তাই তাদের ফ্লাইট লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে দেয়া হবে। এজন্য ওই ফ্লাইটের সকল প্যাসেঞ্জারদেরকে কোচে করে হিথরো বিমানবন্দরে নেয়া হয়। এবং চেক ইন করার জন্য অনেকক্ষন লাইনে দাড়িয়ে তারা জনতে পারেন এখানেও টেকনিক্যাল ক্রুটি দেখা দিয়েছে। তাই যাত্রা বাতিল করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026