শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১

পার্লামেন্ট বিলুপ্তি ও আগাম নির্বাচনের ঘোষণা ইংলাকের

পার্লামেন্ট বিলুপ্তি ও আগাম নির্বাচনের ঘোষণা ইংলাকের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা বলেছেন, অচিরেই তিনি পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করবেন। একই সঙ্গে আগাম নির্বাচন আয়োজনেরও ঘোষণা দিয়েছেন তিনি। প্রাথমিকভাবে সাধারণ নির্বাচনের সুনির্দিষ্ট কোন তারিখ জানাননি তিনি।

তবে যতো দ্রুত সম্ভব তা করা হবে বলে প্রতিশ্রুতি দেন থাই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির তীব্র আন্দোলন ও বিক্ষোভের মুখে আজ রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন ইংলাক। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

২০১১ সালে নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ইংলাক সিনাওয়াত্রা। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষমতাসীন রাজনৈতিক দলটি ক্ষমতাচ্যুত নেতা ও বর্তমান প্রধানমন্ত্রীর ভাই থাকসিন সিনাওয়াত্রা নিয়ন্ত্রণ করছেন। সরকার-বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল বিক্ষোভকারীরা।

থাই প্রধানমন্ত্রী বলেন, সরকার কোন প্রাণহানি চায় না। তিনি বলেন, এ পর্যায়ে যখন সরকারের বিরুদ্ধে বিভিন্ন দলের বহু মানুষ বিরোধিতা করছেন, সেক্ষেত্রে সর্বোত্তম উপায় হচ্ছে, থাই জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা ও নির্বাচন আয়োজন করা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026