মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০১

অবৈধ শ্রমিক ফেরত পাঠাতে সঠিক পন্থা অনুসরণ হচ্ছে: দাবী সৌদি আরবের

অবৈধ শ্রমিক ফেরত পাঠাতে সঠিক পন্থা অনুসরণ হচ্ছে: দাবী সৌদি আরবের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অবৈধ শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সৌদি আরব কর্তৃপক্ষ সঠিক পন্থা অনুসরণ করেছেন বলে দাবি করেছে সৌদি হিউম্যান রাইটস কমিশন (এসএইচআরসি)। এ মর্মে এসএইচআরসি সৌদি কর্তৃপক্ষকে একটি প্রত্যয়নপত্রও দিয়েছে। এসএইচআরসি বৃহস্পতিবার এব্যাপারে আয়োজিত এক বৈঠকে সৌদি আরবের এ পদক্ষেপকে সঠিক বলে উল্লেখ করেছে। এসএইচআরসির পক্ষ থেকে এ ধরনের আইন চালু করার জন্য বাদশাহ আবদুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন।

এসএইচআরসি বলেছেন অবৈধ শ্রমিকদের নিজের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে আবাসন এবং শ্রমনীতি লঙ্ঘনকারীদের মানবিক আচরণ, অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তার বিষয়গুলোকে এক্ষেত্রে বিবেচনায় নেয়া হয়েছে। এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সরকারি সংস্থাগুলোর কাছ থেকে এসএইচআরসির কাছে রিপোর্ট এসেছে। এতে বলা হয়েছে অবৈধ শ্রমিকদের গ্রেপ্তার এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সঠিক ছিল।

তবে এতে উল্লেখ করা হয়েছে ক্ষেত্র বিশেষে এর ব্যতিক্রম ঘটেছে। স্বরাষ্টমন্ত্রণালয়সহ এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সরকারের বিভিন্ন সংস্থা সফলতার সঙ্গে এ দায়িত্ব পালন করেছে। এসএইচআরসি  বলেছে  লিগ্যাল শরীয়াহ সিস্টেম  চালু এবং শরীয়া আইনের প্রক্রিয়ায় শ্রমিকদের অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার বিষয়টিতেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এসএইচআরসি বলছে, এসব সিস্টিম সৌদি আরবে বিচার ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026