রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩

তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করছে সরকার

তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করছে সরকার

শীর্ষবিন্দু নিউজ: অর্থ পাচারের অভিযোগ থেকে খালাস পাওয়ার পর এই মামলায় তারেক রহমানকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারী পরোয়ানা জারির যে আদেশ ইতোপূর্বে হয়েছিল, তাও প্রত্যাহার করা হচ্ছে। এই গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের উদ্যোগ নিতে সোমবার ঢাকা বিশেষ জজ আদালত-৩ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আদেশ গেছে বলে ওই আদালতের পেশকার আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরিফুল ইসলাম বলেন, তারেক রহমানের বিরুদ্ধে একটি পরোয়ানা ফেরতের আদেশ পররাষ্ট্র সচিব শহীদুল হকের নিকট পাঠানো হয়েছে। একইসঙ্গে পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনারের মাধ্যমে বনানী ও গুলশান থানায় (কূটনীতিক পাড়া) এর অনুলিপি পাঠানো হয়েছে বলে জানান পেশকার।

এই আদালতের বিচারক মোতাহার হোসেন গত ১৭ নভেম্বর দেয়া রায়ে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় খালেদা জিয়ার ছেলে তারেককে খালাস দেন। রায়ের পর ছুটিতে ছিলেন বিচারক মোতাহার। ছুটি শেষে সোমবার কাজে যোগ দিয়েই পরোয়ানা ফেরত আনার আদেশ দেন তিনি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক পাঁচ বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন। তার বিরুদ্ধে ডজনের বেশি মামলা রয়েছে। নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির অবরোধ-হরতালের মধ্যে অর্থপাচার মামলায় তারেক খালাস পান। তবে একই মামলার আসামি গিয়াসউদ্দিন আল মামুনের সাজা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026