রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

সিলেটে আ.লীগ সভাপতির বাসায় বোমা হামলা

সিলেটে আ.লীগ সভাপতির বাসায় বোমা হামলা

শীর্ষবিন্দু সিলেট: সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের বাসায় বোমা হামলা করেছে দুবৃর্ত্তরা। সোমবার সন্ধ্যায় নগরীরর সাগরদীঘির পাড়ে সুফিয়ানের বাসায় এ হামলা হয়। তবে, কারা এ হামলা চালিয়েছে তা পুলিশ জানাতে পারেনি।

আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ব্যক্তিগত সহকারী বাবলু আহমদ জানান, ঘটনায় কেউ আহত হয়নি। তবে বাসার আসবাবপত্রের আংশিক ক্ষতি হয়েছে। পুলিশ হামলাকরীদের সনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে বলে জানান আয়ুব। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আয়ুব জানান, সাড়ে ৭টার দিকে ৬টি মোটরসাইকেলে ১৫/১৬ জন যুবক সুফিয়ান চৌধুরীর বাসায় প্রবেশ করে ৩/৪টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এরপর হামলাকারীরা ওই বাসার আশপাশের কয়েকটি দোকানে ভাংচুর করে ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় ওই বাসার বারান্দার গ্রিলে বাইরে থেকে তালা দেয়া ছিল। পেট্রোল বোমার আগুনে বারান্দায় রাখা কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026