মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৬

প্রধান দুই নেত্রী নারী বলেই সমাজ দুই নারীর ঝগড়া দেখে

প্রধান দুই নেত্রী নারী বলেই সমাজ দুই নারীর ঝগড়া দেখে

শীর্ষবিন্দু নিউজ: রোকেয়া দিবসে সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রধান দুই নেত্রী নারী বলেই তাদের রাজনৈতিক বক্তব্যকে দুই নারীর ঝগড়া হিসেবে দেখা হয়। এক্ষেত্রে প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব পুরুষ হলে সমাজ তাদের বক্তব্য-পাল্টা বক্তব্যকে এভাবে দেখত না বলেও তিনি মনে করেন। সোমবার বেগম রোকেয়া পদক বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝর্ণাধারা চৌধুরী ও অধ্যাপক হামিদা বানুর হাতে চলতি বছরের বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী। নারী শিক্ষার বিস্তার ও নারী অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়। এ সময় তিনি বলেন, রোকেয়ার চেতনায় জাগ্রত হয়ে নারী উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নের কথা বলে কেবল চিৎকার আর স্লোগান দিলে হবে না, এ জন্য কাজ করতে হবে।

বেগম রোকেয়া পদক বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, আজ বেগম রোকেয়ার জন্মদিন। আজকের এই দিনেও যদি হরতাল প্রত্যাহার করতেন, তা হলে দুই নারী হিসাবে গালি শুনতে হতো না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাকে জড়িয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সমালোচনার জবাবে এভাবে দিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা নারী বলেই পুরুষ সমাজ দুই নারীর ঝগড়া দেখে। দুই পুরুষ হলে ‘দুই পুরুষের ঝগড়া’ বলত না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026