রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫

সিলেটে শিবিরের মেসে পুলিশের অভিযান: অর্থ যোগানদাতাদের তালিকা উদ্ধার

সিলেটে শিবিরের মেসে পুলিশের অভিযান: অর্থ যোগানদাতাদের তালিকা উদ্ধার

শীর্ষবিন্দু নিউজ: সিলেট নগরীর দরগাহ গেইট এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থকদের একটি মেসে (পাযরা ৮২) পুলিশ অভিযান চালিয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ এই তল্লাশী অভিযান শুরু করে। নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য এসব অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশের দাবি, হরতাল-অবরোধের মধ্যে দেশব্যাপী নাশকতার জন্য পুলিশের পক্ষ থেকে যাদের দায়ী করা হচ্ছে সেই ছাত্রশিবিরের সিলেট শাখার অর্থদাতাদের তালিকা পাওয়া গেছে এই মেসে। মঙ্গলবার সকাল ১০টা থেকে সকাল সোয়া ১১টা পর্যন্ত শাহজালাল মাজার সংলগ্ন পায়রা-৮২ বাসা ঘেরাও করে পুলিশ। ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতে ৪ তলা বাসার বিভিন্ন কক্ষে অভিযান চালানো হয়। লাইব্রেরিতে থাকা প্রচুর বই, বৈদ্যুতিক তার এবং বেশ কিছু কাগজপত্র জব্দ করে নিয়ে যায় পুলিশ।

ওই মেসে পাওয়া একটি কাগজের হিসেব অনুযায়ী সিলেট মহানগর ছাত্রশিবিরের নিয়মিত আয় ৮০ হাজার টাকা, ব্যয় এক লাখ ৪০ হাজার টাকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয় শাখা শিবিরের আয় ৩০ হাজার টাকা, ব্যয় ৫৫ হাজার টাকা। সিলেট জেলা পূর্ব শাখা শিবিরের আয় ৩৫ হাজার টাকা, ব্যয় ৬০ হাজার টাকা। আর জেলা পশ্চিম শাখা শিবিরের আয় ৪০ হাজার টাকা ও ব্যয় ৫২ হাজার টাকা। নথি অনুযায়ী এসব শাখায় ছাত্রশিবিরের ১২ হাজার ৩৬০ জন নেতা-কর্মী রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পায়রা-৮২ নম্বর বাসা থেকে এসব নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। সকাল পৌনে ১০টায় ওই বাসায় অভিযান চালানো হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ আয়ুব বলেন, গত দুই দিনের হরতালে ছাত্রশিবিরের কর্মীরা নগরীতে বিভিন্নভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। অভিযানের সময় ওই বাসায় কাউকে পাওয়া যায়নি। ছাত্র শিবিরের অর্থের যোগানদতাদের তালিকায় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান, দলীয় নেতা, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে বলে জানান এডিসি আয়ুব।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026