মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০২

প্রধানমন্ত্রীকে জন কেরির টেলিফোন: সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংলাপকে স্বাগত

প্রধানমন্ত্রীকে জন কেরির টেলিফোন: সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংলাপকে স্বাগত

শীর্ষবিন্দু নিউজ: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় সৃষ্ট সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। একই সঙ্গে সমস্যা সমাধানে দুই দলের সংলাপ উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন। আজ সকালে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন কেরি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একজন কর্মকর্তা ফোনালাপের বিষয়টি গণমাধ্যমকে জানান।

তিনি জানিয়েছেন, আলোচনার বিষয় আরও বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে। নির্বাচনকালীন সরকার ও নির্বাচন নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে সমঝোতা চেষ্টা চলাকালে বিশ্বের প্রভাবশালী এ নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার সঙ্গে কথা বলেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026