শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯

বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সায়িদ্যা ওয়ার্সি ঢাকায়

বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সায়িদ্যা ওয়ার্সি ঢাকায়

শীর্ষবিন্দু নিউজ: সংলাপ ও সমঝোতার বার্তা নিয়ে ঢাকা এলেন বৃটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ার্সি। বিরোধী দলের অবরোধ কর্মসূচির মধ্যেই এক দিনের ঝটিকা সফরে এসেছেন তিনি। আজ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন বলে নিশ্চিত করেছেন বৃটিশ হাইকমিশনের প্রেস অফিসার।

দিনের বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বিকেল পৌনে ৫টায় তিনি যুক্তরাজ্য হাইকমিশনে আমন্ত্রিত সাংবাদিকদের কাছে তার সফরের বিস্তারিত তুলে ধরবেন। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। গত ফেব্রুয়ারিতে তিনি ঢাকায় এসেছিলেন। ওই সময় জাতীয় সংসদ নির্বাচন, মানবতাবিরোধী অপরাধের বিচার ও শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে কথা বলেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026