মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৪

শফিক চৌধুরীকে এসএমএসে মৃত্যু পরোয়ানা

শফিক চৌধুরীকে এসএমএসে মৃত্যু পরোয়ানা

শীর্ষবিন্দু নিউজ: মোবাইল এসএমএস এর মাধ্যমে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় হেফাজতে ইসলাম নাম দিয়ে একটি রবি নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে এ পরোয়ানা পাঠানো হয়। যার নম্বর ০১৮২৯৬৩০৪১২ ।

এই নাম্বার থেকে পাঠানো হুমকিতে বলা হয়, হাই মি. শফিক, তোর মৃত্যুর পরোয়ানা পাঠালাম। আজ তোর বাসা-বাড়ি উড়িয়ে দেয়া হবে এবং তোকে হত্যা করা হবে। সকলের কাছে বিদায় নাও। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। এ ব্যাপারে শফিকুর রহমান চৌধুরীর পক্ষ থেকে সিলেটের শাহপরান থানার ওসিকে মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট শাহপরান থানার ওসি শিবেন্দু দাস। লিখিত অভিযোগ ও নাম্বার দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। এমপি শফিকুর রহমানের বাসায় অতিরিক্ত পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখবো। এ ব্যাপারে শফিকুর রহমান চৌধুরী মোবাইল টেলিফোনে বাসসকে জানান, আমি বিষয়টি আমার নিজ নির্বাচনী এলাকা বিশ্বনাথ থানাকেও অবিহিত করেছি। তিনি বলেন, এতে আমি ভীত সন্ত্রস্ত নই। জন্ম একদিন, মৃত্যুও একদিন হবে।

শফিকুর চৌধুরী আরো বলেন, দেশে বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। হরতাল অবরোধের নামে বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমি এইসব অপকর্মের বিরুদ্ধে সকল সময়ই স্বোচ্চার ছিলাম এবং আছি। তাই তারা আমার কণ্ঠকে রুদ্ধ করার জন্য একের পর এক এই ধরণের অপতৎপরতা চালাচ্ছে এবং আমাকে হুমকি ধমকি দিয়ে আসছে। জীবনের শেষ রক্ত বিন্দু হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও মানুষের পক্ষে কাজ করে যাবার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে জানান, এসকল হুমকি-ধমকি আমি এবং আমার দলকে কখনো পিছপা করতে পারবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026