বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭

খালেদার পাশে বাংলাদেশের জনগণ

খালেদার পাশে বাংলাদেশের জনগণ

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশ এখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় দৈনিক নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামালসহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, দেশে হিংসা প্রতিহিংসার রাজনীতি চলছে। এভাবে চলতে থাকলে গণতন্ত্র বিপন্ন হবে। ত্যাগের রাজনীতি থেকে সরে এসেছে রাজনীতিবিদরা। যে কারণে সঙ্কট নিরসনে বিদেশ থেকে দূত এসে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করতে হয়। এর চেয়ে বড় কলঙ্ক আর কি হতে পারে। তিনি বলেন, দেশের গণতন্ত্র কোনো অবস্থাতেই বিপন্ন হতে দেওয়া যাবে না। তাই সকল দলের অংশ গ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করে গণতন্ত্র রক্ষা করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026