রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৩

ফাঁসির পর দেশ জুড়ে সহিংসতা: নিহত ৫ জন

ফাঁসির পর দেশ জুড়ে সহিংসতা: নিহত ৫ জন

শীর্ষবিন্দু নিউজ: যুদ্ধাপরাধের দায়ে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানোর পর দেশের বিভিন্ন স্থানে জামায়াতকর্মীদের সহিংসতায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ফাঁসি কার্যকরের পর গভীর রাতে ও ভোরে সাতক্ষীরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই স্থানীয় নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালীর বেগমগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জামায়াতকর্মীদের সংঘর্ষের সময় নিহত এক রিকশা চালক এবং পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গুলিতে নিহত বিএনপিকর্মীর লাশ গেছে হাসপাতালে। এছাড়া যশোরের বাঘারপাড়ায় আগুন দিতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন আশরাফুল (২০) নামে এক জামায়াত কর্মী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026