বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৬

আমি অসুস্থ নই: আমাকে গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছে

আমি অসুস্থ নই: আমাকে গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছে

শীর্ষবিন্দু নিউজ: অসুস্থ না হলেও চিকিৎসার নামে সিএমএইচে আটকে রাখা হয়েছে বলে জাতীয় পার্টির চেয়ারম্যান তাকে জানিয়েছেন। শুক্রবার জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি উইংয়ের প্যাডে পাঠানো এক বিবৃতিতে এইচএম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

ঘোষিত তফসিলে জাতীয় পার্টি আসন্ন জতীয় সংসদ নির্বাচনে যাবে না বলে আবারো সাফ জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের কাছে পাঠানো এক বার্তায় তিনি তার এই অবস্থান জানান। এরশাদ বলেন, আমি অসুস্থ নই। আমাকে গ্রেপ্তারের জন্য এখানে আটকে রাখা হয়েছে। আমি জাতীয় পার্টির সকল নেতা-কর্মীকে ধৈর্য্য ধরার এবং ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছি।

এরশাদ বলেন, আমি কাউকে আমার মুখপাত্র নিযুক্ত করিনি। একজন নেতা (মুজিবুল হক চুন্নু) পার্টির মুখপাত্র হিসাবে বিবৃতি দিচ্ছেন বলে শুনেছি। তিনি যদি এটা করে থাকেন তাহলে এর দায়িত্বও তার নিজের। এবং এটি তার নিজস্ব মতামত হিসাবে বিবেচিত হবে। পার্টির শৃঙ্খলা বিরোধী যে কোনো কাজের জন্য আমি যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।

এরশাদ বলেন, পার্টির মহাসচিব  রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের আমার কাছ থেকে প্রাপ্ত দিক-নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেবেন।  ববি’র মাধ্যমে আমি গণমাধ্যমকে আমার বক্তব্য জনাবো। অন্য কারো বক্তব্য, বিবৃতি এবং প্রচারণায় আপনারা বিভ্রান্ত হবেন না। এরশাদ বলেন, সব দলের অংশগ্রহন ছাড়া জাতীয় পার্টি কোন নির্বাচনে অংশ নেবে না। এ জন্য ইতোমধ্যেই আমাদের দলের প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। গণতান্তিক  অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থেই এটা দরকার বলে তিনি এটা মনে করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026